ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট না খেলা শাহিন আফ্রিদি জায়গা পেয়েছেন দলে। ইনজুরি কাটিয়ে আমির জামালও ফিরেছেন। আজ রবিবার এই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামীকাল সোমবার থেকে মুলতানে শুরু পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচ ঘিরে পাকিস্তান একাদশে পেস আক্রমণে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন শাহিনের ফিটনেস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দ্বিতীয় টেস্টের দল থেকে শেষ মূহূর্তে বাদ পড়েছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়েছে।
শান মাসুদের নেতৃত্বাধীন দলের পেস আক্রমণে আরও আছেন নাসিম শাহ এবং আমির জামাল। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে না খেলা জামাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে আছেন আরবার আহমেদ। তার সঙ্গে পার্টটাইম স্পিনার হিসাবে ভূমিকা রাখবেন আগা সালমান।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সায়েম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহা্ম্মদ রিজওয়ান, আগা সালমান, আমির জামাল, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ।
ম্যাক অ্যালিস্টারের ‘সত্যিকারের অবস্থা’ জানেন না স্লট
ব্রাজিলকে দুঃসংবাদ দিলেন আলিসন বেকার
রিজওয়ান ছাড়া অধিনায়ক হওয়ার কেউ নেই!