বরিশাল বাবুগঞ্জ উপজেলার ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকর্তা জসীম উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অফিসের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসীম উদ্দিন খান গত চার বছর ধরে ভূমি অফিসের সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নৈশপ্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসীম। খাবার নিয়ে এসে কক্ষের ভেতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। অনেকক্ষণ ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
স্থানীয়দের ধারণা, ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, নিহতের বয়স প্রায় পঞ্চাশ বছর। স্থানীয়রা প্রথম টের পেয়ে আমাদের খবর দিলে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে যায়। রুমের দরজা ভেঙে ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
অপহরণের ৭ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার, তরুণী গ্রেপ্তার