শেরপুরে দ্বিগুণ হারে সব সবজির দাম বেড়েছে। হঠাৎ মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন কেনা দাম বেশি হওয়ায় চড়া দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কৃষি অফিস বলছে হঠাৎ বন্যা দেখা দেওয়ায় এমন অবস্থা হয়েছে বাজারের।
জানা যায়, শেরপুর জেলায় সম্প্রতি ভারী বৃষ্টি এবং পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলাতেই ভয়াবহ বন্যা দেখা দেয়। কৃষি অফিসের তথ্যমতে, শেরপুর জেলায় ২০৬৩ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ভয়াবহ বন্যায় ১০৬২ হেক্টর সবজির আবাদ নষ্ট হয়েছে। যা মোট সবজি আবাদের ৫১ শতাংশ।
শেরপুর শহরের নয়আনী, কুসুমহাটি, ভীমগজ্ঞ, নবীনগর হাজির বাজার ঘুরে দেখা যায়, বন্যার আগে যে সবজির দাম ৪০ টাকা কেজি ছিল, তা এখন বেড়ে ১০০ টাকা কেজি হয়েছে। বাজারে মানভেদে বেগুন বন্যার আগে ৪০ টাকা কেজি ছিল, বর্তমানে ১০০ টাকা কেজি। কাঁচা মরিচ বন্যার আগে ৮০ টাকা ছিল, বর্তমানে ৩২০ টাকা কেজি। আলু বন্যার আগে ৪০ টাকা পরে ৬০ টাকা কেজি, করলা বন্যার আগে ৪০ টাকা পরে ১০০ টাকা কেজি,বরবটি আগে ৪০টাকা পেও ৮০ টাকা কেজি,ঝিংগা আগে ৪০ পরে ৮০ টাকা কেজি, লাউ আগে ২৫ এখন ৫০, কাকরোল আগে ৪০ টাকা এখন ৮০ টাকা কেজি, শসা আগে ৫০ টাকা পরে ৮০ টাকা কেজি, ডেরস বন্যার আগে ৪০ এখন ৮০ টাকা কেজি।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি অতি বৃষ্টি ও বন্যার কারণে মাছ, সবজিসহ যাবতীয় ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে কমে গেছে সবজির সরবরাহ। ফলে দাম অনেক চড়া। আবার অনেক সবজিই বাজারে পাওয়া যাচ্ছে না।
সবজি চাষী হামিদুর রহমান বলেন, বৃষ্টি ও বন্যায় আমাদের কৃষকদের সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আর যে ক্ষেতগুলো বেঁচে আছে তার মধ্যেও পানি জমে আছে। এটাও কিছুদিন পরে মারা যাবে।
কুসুমহাটি বাজারের সবজি বিক্রেতা মোকারম হোসেন বলেন, সবজির বাজারে আগুন লেগেছে। অনেক সবজি বাজারে পাওয়াই যাচ্ছে না। আর যে সবজি পাওয়া যাচ্ছে দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই ফিরে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অফিসের অতিরিক্ত উপ পরিচালক হুমায়ুন কবীর দেশ রূপান্তকে বলেন, এবার বন্যা বেশি হওয়ায় ক্ষতির পরিমান অনেক বেশি। যে সবজি বাগান এখনো টিকে আছে সেটার বাঁচার সম্ভাবনা খুবই কম। পানি নেমে গেলে এবং আমন ধান কাটা হয়ে গেলে কৃষকরা আবারো যখন সবজি আবাদ করবে তখন সবজির দাম কমবে। এর আগে দাম কমার সম্ভাবনা নেই।
তিন বছর পর পরকীয়া প্রেমিকের বাড়িতে মিলল ‘মৃত’ গৃহবধূ!
কমিটিতে যোগ্য লোক যেমন আছে, কিছু বিস্ময়কর নামও আছে: ফারুকী
১০ দফা দাবিতে আশুলিয়ায় একটি কারখানা শ্রমিকদের কর্মবিরতি