নতুন সঙ্গী খুঁজছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি! তার এক ফেসবুক স্ট্যাটাস দেখে এমনটাই ধারণা দর্শকের। সেই পোস্টে তিনি লেখেন, আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন চিপায় লুকিয়ে আছ। যেদিন দেখা হবে ঠাডায় ২টা থাপ্পড় মারব।
বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় কিস্তি নির্মিত হচ্ছে। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করছেন আনিস বাজমি। এদিকে গুঞ্জন উড়ছে, সিনেমাটিতে অভিনয় করছেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক।
সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘ইনশাআল্লাহ’ ছবিতে অভিনয় করার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। কিন্তু সেই ছবির কাজ স্থগিত হয়ে যাওয়ায় বিষয়টি মেনে নিতে পারেননি আলিয়া। ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি খুব কান্নাকাটি করে ক্ষোভও উগরে দিয়েছিল। এমনকি, নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিল।
শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা তুলসী কুমার। একটি মিউজিক ভিডিওর সেটে শুটিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি।
কানাডিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী নেল স্মিথ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। শনিবার মাত্র ১৭ বছর বয়সে মৃত্যু হলো এই উদীয়মান গায়িকার। নেলের মৃত্যুর তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পরিবার।
