হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দখল ধরে রাখতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এজন্য এয়ারলাইনস পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ধাপে প্রায় ১ হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট (সরঞ্জাম) কেনার উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) বহরে ফ্রান্স থেকে সদ্য আমদানিকৃত ছয়টি ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজিত হয়েছে বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মিডিয়া বিভাগ। বিমানের মিডিয়া বিভাগ দাবি করেছে, এই বেল্ট লোডারগুলোর ছোট ও মাঝারি মাপের উড়োজাহাজে কার্গো ও ব্যাগেজ উত্তোলন ও অবতরণ কাজে ব্যবহৃত হবে। বেল্ট লোডারগুলোয় নিউ জেনারেশনের আধুনিক সেন্সর যুক্ত থাকায় এয়ারক্র্যাফটের নিরাপত্তা বৃদ্ধিতে যথার্থ ভূমিকা পালন করবে। তারা যাত্রীদের ব্যাগেজ পাওয়ার সময় কমিয়ে এনেছেন। আগে যাত্রীরা দেরিতে লাগেজ পেত। যাতে ভোগান্তি হতো তাদের।
×
