ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করতে হবে : মান্না

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৯ এএম

সবার সঙ্গে কথা বলেই সংস্কার প্রস্তাবগুলো করতে হবে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে, কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। যেটা নিষ্পত্তি হতে পারবে না সেটা পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য কর্তৃক আয়োজিত এক যোগদান সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কারগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। তাহলে বড় ঝগড়া হওয়ার কথা নয়। দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে ধরবারও প্রশ্ন নেই। সংস্কারের জন্য যৌক্তিক সময়ের বেশি নেবেন না। আমরা বিশ্বাস করি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। অন্যদের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে জনগণ পরিবর্তন আশা করলেও কাক্সিক্ষত পরিবর্তন দেখা যাচ্ছে না। চাঁদাবাজি, দখলবাজি যারা শুরু করেছে, তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বানানো মামলা দেওয়া শুরু হয়ে গেছে, এগুলো বন্ধ করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত