ইসরায়েলের ‘যেকোনো ভুল পদক্ষেপের’ জবাব দিতে প্রস্তুত ইরান 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম

ইসরায়েলে গত ১ অক্টোবর ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর অনেকটাই দোলাচলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বিশ্লেষকদের ধারণা, জবাবে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। তবে যেকোনো হামলার জবাব দিতেও প্রস্তুত ইরান।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এরোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন— ইসরায়েলের যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত ইরান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছিলেন, দেশের জনগণ ও স্বার্থ রক্ষায় ‘কোনো সীমারেখা’ নেই। তার দেশ ‘যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুত এবং তার সরকার শান্তি চায়।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই এবং আমরা গাজা ও লেবাননে ন্যায়সঙ্গত শান্তির জন্য কাজ করব।’

আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার হাজিজাদেহও বলেছেন, ‘ইসরায়েলের যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত তেহরান।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট গত ৯ অক্টোবর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত