স্কটল্যান্ডের স্বাধীনতাকামী নেতা স্যামন্ডের মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম

স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা এবং সাবেক সংসদ সদস্য অ্যালেক্স স্যামন্ড মারা গেছেন। গত শনিবার উত্তর মেসিডোনিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে একটি বক্তৃতা দেওয়ার পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উত্তর মেসিডোনিয়ার সরকার জানিয়েছে স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে ওহরিড শহরের কাছে ইনেক্স ওলজিকা হোটেলে অজ্ঞান হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। স্যামন্ড ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্কটল্যান্ডের নেতৃত্ব দেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। এক বিবৃতিতে দলটি জানায়, তার নেতৃত্ব এসএনপিকে মূলধারায় ও স্কটিশ সরকারে নিয়ে আসে।

তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন মহান নেতা। শোক জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ পুরো রাজনৈতিক মহল। অ্যালেক্সের ‘অকাল মৃত্যু’তে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ডের বর্তমান ফার্স্ট মিনিস্টার ও এসএনপি নেতা জন সুইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত