পূজামন্ডপের স্টেজে ইসলামি গান, দুই আসামির জামিন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৮ এএম

নগরের জেএম সেন হলের পূজামন্ডপে ‘ইসলামি সংগীত’ বিতর্কের মামলায় গ্রেপ্তার হওয়া দুই শিল্পীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘দুই আসামি পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। আর গান পরিবেশনের পর তাদের ধন্যবাদও দেওয়া হয়। বিচারক তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন দেন।’

গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিওর কিছু অংশ ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় একটি পূজাম-পে ছয়জন যুবক ‘ইসলামি ভারধারার’ একটি গান গাইছেন। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরপরই তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত