টঙ্গীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৯ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত