স্পাইনের সমস্যায় চিকিৎসা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:০৫ এএম

১৬ অক্টোবর ছিল বিশ্ব স্পাইন দিবস। এবারের প্রতিপাদ্য ‘মুভ ইয়োর স্পাইন’ বা ‘আপনার মেরুদ- সচল রাখুন’। এই প্রতিপাদ্যের মূল উদ্দেশ্য হলো মেরুদন্ডকে সুস্থ ও সক্রিয় রাখতে দৈনন্দিন জীবনে সচেতনতা বৃদ্ধি করা। দীর্ঘক্ষণ বসে থাকা বা অনিয়মিত জীবনযাত্রা মেরুদন্ডের সমস্যার অন্যতম কারণ। তাই ব্যায়াম, সঠিক ভঙ্গিমায় বসা এবং শরীর সচল রাখার গুরুত্ব রয়েছে।

মেরুদন্ডের বিভিন্ন রোগ

স্পন্ডাইলোসিস

এটি একটি বয়সজনিত সমস্যা, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেরুদন্ডের হাড় ও ডিস্কের ক্ষয় হতে থাকে, যাকে স্পন্ডাইলোসিস বলে, এটি সাধারণত স্যারভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে হলে তাকে স্যারভাইকাল স্পন্ডাইলোসিস ও লাম্বার স্পাইন বা কোমরের অংশে হলে লাম্বার স্পন্ডাইলোসিস বলে।

স্যারভাইকাল স্পন্ডাইলোসিস

ঘাড় ব্যথা, অনেক ক্ষেত্রে ব্যথা ঘাড় থেকে হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে হাত ঝিনঝিন বা অবশ মনে হয়, হাতে শক্তি কম অনুভব করে।

লাম্বার স্পন্ডাইলোসিস

কোমর ব্যথা, অনেক ক্ষেত্রে ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে পায়ে ঝিনঝিন বা অবশ মনে হয়, পায়ে শক্তি কম অনুভব করে

চিকিৎসা

ফিজিওথেরাপি, ব্যথানাশক ওষুধ এবং শারীরিক ব্যায়াম।

ডিস্ক প্রলাপস : মেরুদন্ডের দই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সরে যাওয়ার ফলে এমনটা হয়। ভারী কাজ বা দুর্ঘটনায় এই সমস্যা দেখা দেয়।

লক্ষণ

কোমর ব্যথা, অনেক ক্ষেত্রে ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ডিস্ক সরে গিয়ে স্নায়ুর ওপর চাপ পড়ে, যার ফলে পায়ে ব্যথা বা দুর্বলতা ও দুর্বলতা অনুভব করে।

কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিংবা কিছুক্ষণ হাটলে ব্যথা বেড়ে যায় কিন্তু বিশ্রামে ব্যথা কমে আসে।

চিকিৎসা

ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন এবং গুরুতর ক্ষেত্রে সার্জারি।

স্কোলিওসিস

মেরুদন্ড বাঁকা হয়ে যায়। এটা জন্মগতভাবেও হতে পারে।

চিকিৎসা : ব্রেস ব্যবহার, নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম, প্রয়োজনে সার্জারি।

স্পাইনাল ক্যানেল স্টেনোসিস

মেরুদন্ডের গঠন অনুযায়ী প্রতিটি কশেরুকার দুপাশ দিয়ে স্পাইনাল নার্ভ বের হয়ে শরীরের দুপাশের বিভিন্ন অংশে ছড়িয়ে গেছে। এর মাধ্যমে আমরা বিভিন্ন অনুভূতি পায়। একটি ক্যানেলের মাধ্যমে নার্ভটি বেরিয়ে আসে। কোনো কারণে এ ক্যানেলের মুখে চাপ অনুভূত হলে আক্রান্ত স্থান থেকে নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথা অনুভূত হয় মেরুদন্ডের সমস্যা নিরসনে সময়মতো চিকিৎসা নেওয়া এবং সক্রিয় জীবনধারা বজায় রাখা অত্যন্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত