বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক দুটি মামলা হয়েছে।
মামলায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ডা. মো. রুস্তুম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়জিদ আহম্মেদ খান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যান সহ আ.লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা মো. ফকর উদ্দিন আহম্মেদ এর ছেলে লাভু তার এজাহারে অভিযোগ করেন, পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যলয়ে গত ১৭ জুলাই রাতে আ.লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।
অপরদিকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মো. মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল এজাহারে অভিযোগ করেন, তার বাড়িতে গত ২২ মার্চ বিকেলে আ.লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট করেন।
উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতেই উত্তরা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। থানা পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলী আদালতে হাজির করেন। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম গোলাম রসুল শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৪৩, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির
মিয়ানমারে বিস্ফোরণে বাংলাদেশে কম্পন, ২৫ বাড়িতে ফাটল
ভোজ্যতেল আমদানি ও বিক্রিতে ভ্যাট কমল
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ