এক মাসের বেশি অবকাশকালীন ছুটি শেষে রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে ৫৪ টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ২৯টি দ্বৈত ও ২৫টি একক বেঞ্চ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তবে, বেঞ্চ পাননি গত বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর ছুটিতে যাওয়া ছয়জনসহ হাইকোর্টের ১২ বিচারপতি। প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে যে, আগামী ২০ অক্টোবর রোববার সকাল সাড়ে দশটা হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হলো।
যারা বেঞ্চ পাননি তারা হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি এস এম মনিরুজ্জামান। এদের মধ্যে শেষোক্ত ছয় বিচারকগণ গত বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর ছুটিতে যাচ্ছেন বলে জানা যায়। অপর ছয় বিচারকও ছুটিতে যাচ্ছেন বলে জানা যায়।
‘ফ্যাসিষ্ট সরকারের দোসর’ ‘দলবাজ’ ‘আওয়ামী মদদপুষ্ট’ বিচারপতিদের অপসারণে গত বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতির মধ্যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই দিন বিকেলে জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা। শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের ওপর রোববার শুনানি হবে বলে জানান তিনি। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা বিকেল চারটার পরে সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
‘আমি পালাইনি, আমি ভয় পাইনি’
শাহাদাতের শপথের শঙ্কা কাটল
বিতর্কিত হয়েও ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তন কীভাবে?