রাজধানীর মোহাম্মদপুর থানার শিয়ামসজিদ এলাকায় মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজারের সভাপতিসহ দু’জনকে গুলি করেছে দূর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান। গুলিতে আহতরা হলেন- আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুব (৪২)।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি বাজারে আসে। তারা বাজারের সভাপতির আবুল হোসেনের অফিসে যায়। সেখান থেকে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল চিৎকার দিয়ে বলে, তাকে পিস্তল ঠেকিয়েছে। এরইমধ্যে বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরে। তাদের সঙ্গে সভাপতির ছোট ভাই মাহবুবও ছিলো। এরপরই দুর্বৃত্তরা আবুলের পায়ে ২টি গুলি করে এবং তার ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। পাশাপাশি ২ রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়। তবে লোকজনের উপস্থিতির কারণে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যায়। আহত অবস্থায় দুই ভাইকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওসি ইফতেখার বলেন, ঘটনায় জড়িতদের বিষয়ে জানার চেষ্টা করছি। শিগগিরই আইনের আওতায় আনা হবে।
ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা