গাজায় ইসরায়েলি সেনা অভিযানে ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। শুক্রবার (১৮ অক্টোবর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান হামাসের গাজা অঞ্চলের প্রধান খলিল হাইয়া।
তিনি বলেন, ৬২ বছর বয়সী নেতা (ইয়াহিয়া সিনওয়ার) ‘অবিচল, সাহসী ও নির্ভীক’। তিনি আমাদের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
আল-আকসা টেলিভিশনকে খলিল হাইয়া বলেন, ‘তিনি সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে, মাথা উঁচু করে, আগ্নেয়াস্ত্র ধরে, শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গুলি চালিয়েছেন।’
নিহত সিনওয়ার ছোটবেলা থেকেই তিনি প্রতিরোধী যোদ্ধা হিসেবে সংগ্রামে নিয়োজিত ছিলেন বলে জানান গাজার হামাস প্রধান। খলিল হাইয়া আরও বলেন, সিনওয়ারের শাহাদাত এবং তার পূর্ববর্তী নেতারা আমাদের সংগ্রামের শক্তি বৃদ্ধি করবে।
হামাসের এই কর্মকর্তা বলেন, গাজায় হামলা বন্ধ না হওয়া এবং ইসরায়েলি সেনারা পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়া হবে না।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে সিনওয়ার নিহত হয়েছেন।
৪ কোটি টাকার ‘বেহিসাবি’ খাবার
হাথুরুর এভাবে বিদায়কে দুঃখজনক বলছেন ফাহিম