আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে লঘুচাপটি চলতি সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানা গেছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি সোমবারের (২১ অক্টোবর) দিকে সৃষ্টি হতে পারে, যা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবার ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হতে পারে ‘ডানা’।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৫ দিনও বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে।
‘শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে’
মৃত্যুর আগ মুহূর্তে সিনওয়ারের অবস্থা নিয়ে যা জানা গেল