আ.লীগ নেতাদের বিচার গুলিস্তানে করা উচিত : দুুদু

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ এএম

আওয়ামী লীগ নেতাদের বিচার প্রকাশ্যে করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘তাদের (আওয়ামী লীগ নেতা) বিচার হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, নিম্ন আদালতে নয়, গুলিস্তান মোড়ে করা উচিত। তারা যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে এটা ভাবা যায়।’

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আসে দিন যায়’ পত্রিকার উদ্যোগে ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, মানবাধিকারকর্মী মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। এদিকে গতকাল ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভয়ংকর ডেঙ্গু শেখ হাসিনা বিদায় নিয়েছে, আর নতুন করে ডেঙ্গু এসেছে। এ এলাকায় অনেক জলাবদ্ধতা রয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মারো, আর বিদেশে পাচার করো। ম্যান পাওয়ার সিন্ডিকেট করে আওয়ামী সিন্ডিকেটবাজরা হাজার কোটি টাকা মেরে দিয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত