১০৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পিএম

মধ্যাহ্ন বিরতির আগে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়া বাংলাদেশ লাঞ্চের পরও ঘুরে দাঁড়াতে পারেনি। একের পর এক উইকেট পতনের স্রোতে কোনোমতে তিন অঙ্ক পেরিয়েই থেমে গেছে তারা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪০.১ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ১০৬ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার পেয়েছেন তিনটি করে উইকেট। তিন উইকেট নিয়েছেন কেশম মহারাজও।

বাংলাদেশের গোটা ইনিংসে আসেনি তেমন কোনো জুটি। নবম উইকেটে জুটিতে আসে সর্বোচ্চ ২৬ রান। উইকেট ছুঁড়ে দেওয়ার পাশাপাশি প্রোটিয়া বোলিংয়ে অনেকটা দিশেহারা দেখা গেছে তাদের।

প্রথম ঘন্টার পর দারুণ ডেলিভারিতে মুশফিকুর রহিমের স্টাম্প উপড়ে ফেলেন কাগিসো রাবাদা। টেস্টে ৩০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত