কর্ণফুলীর ৫ ঘাটে সাম্পান মাঝিদের বৈঠা আন্দোলন

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:২১ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সদরঘাট, অভয়মিত্রঘাট ও বাংলাবাজার ঘাটে বহিরাগতদের খাস আদায়ের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কর্ণফুলী নদীর পাঁচ ঘাটে অনির্দিষ্টকালের জন্য বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠন। গতকাল সোমবার সকাল ৬টা থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর এসব ঘাটে সাম্পান চলাচল বন্ধ রেখেছে ১২ শতাধিক সাম্পান মাঝি। নগরীর চরপাথরঘাটা, অভয়মিত্রঘাট, সাম্পান ঘাট, ইছানগর বাংলাবাজার ঘাট ও ইছানগর সদরঘাটের সব সাম্পান মাঝি সকাল থেকে তাদের সাম্পান নিয়ে কর্ণফুলী নদীতে অবস্থান ধর্মঘট করতে থাকে। এ সময় উভয় তীরের হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়ে।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির ফেডারেশনের উপদেষ্টা আলীউর রহমান দেশ রূপান্তরকে বলেন, সরকারি পাটনিজীবী নীতিমালা অনুযায়ী বৈঠা যার ঘাট তার এই নীতিমালা পূর্বের মতো বহাল করা না হলে কর্ণফুলীর সব ঘাট অনির্দিষ্টকালের জন্য যাত্রী পারাপার বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত