নিজেদের হোম অব ক্রিকেটে নিজেরাই খাবি খেয়েছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তরা ১১জন মিলে ১০৬ রান করেছেন। নেই কোনো ফিফটি। জবাবে দক্ষিণ আফ্রিকার সাত নম্বর ব্যাটার কাইল ভেরেইনা তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টা দারুণভাবে কাটিয়ে দেন কাইল ভেরেইনা এবং ওয়েন মুল্ডার। সপ্তম উইকেটে দুজনে মিলে গড়েন ২০০ বলে ১১৯ রানের জুটি্। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েছিলেন মুল্ডার।
এই জুটিতে মুমিনুল হকেরও অবদান আছে। মুল্ডারের দেওয়া সহজ ক্যাচ তিনি শর্ট লেগে ফেলেছেন। শেষ পর্যন্ত একমাত্র পেসার হাসান মাহমুদ এই জুটির অবসান ঘটান। ৬৫তম ওভারের শেষ দুই বলে ফিরিয়ে দেন ১১২ বলে ৫৪ রান করা মুল্ডার আর নতুন ব্যাটার কেশব মহারাজকে (০)। হ্যাটট্রিক চান্স থাকলেও ফিরতি ওভারের প্রথম বলে উইকেট পাননি হাসান। ৮ উইকেটে ২৪৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় প্রোটিয়ারা।
বিরতির পর ১৩৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ভেরেইনা। চাপের মুখের তিন অংক ছুঁতে হাঁকিয়েছেন মাত্র ৮টি বাউন্ডারি। ৮৬.৩ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইককেটে ২৯৩ রান। লিড হয়েছে ১৮৭ রানের।
আট নম্বরে নেমে প্রথম টেস্ট ফিফটি, সেটাও মিরপুরের মাঠে
তাইজুল ‘নায়কের মর্যাদা’ না পেয়েও পারফর্ম করে যায়: তামিম