কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নস্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাতে পার্শ্ববর্তী রিজার্ভ পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর চাউর হয়। এ সময় পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হন। রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এসময় হাতি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
তিনি বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। বিষয়টি উর্ধ্বতন দপ্তরেও অবহিত করেছি।
হিলিতে সবজির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমেছে