দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তর দলের পরবর্তী সিরিজ আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে। সেই সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দলে ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দারুণ করা ওপেনার সাদিকুল্লাহ অতল। সাদিকুল্লাহ এর আগে আফগানিস্তানের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে আছেন অভিষেকের অপেক্ষায়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি সাদিকুল্লাহ।
সাদিকুল্লাহ এবার ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান 'এ' দলের হয়ে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৯৫ রানের ইনিংস। হংকংয়ের বিপক্ষেও ফিফটি (৫২) করেন তিনি। তার আগে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে খেলেছেন ৮৩ রানের ইনিংস।
ইব্রাহিম জাদরান ও মুজিব-উর-রহমান ইনজুরির কারণে নেই ঘোষিত দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা ১৭ জনই আছেন আফগানিস্তানের এই দলে।
নভেম্বর মাসের ৬ তারিখে প্রথম ওয়ানডে, দ্বিতীয়টি ৯ এবং তৃতীয় ওয়ানডে ১১ তারিখ।
আফগানিস্তান দল
হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ অতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নাঙ্গেইয়ালিয়া খারোতে, এএম ঘাজানফার, নূর আহমাদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ।
বেলিংহ্যামে সন্তুষ্ট ডন কার্লো এমবাপ্পেতে নয় কেনো
চোটে পড়ে একটা বছর যেমন কাটালেন নেইমার
প্রকান্ড ফ্যান দিয়ে উইকেট শুকাতে দেখে ৩ স্পিনার নিলো ইংল্যান্ড