জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ, ১০ জনের কারাদন্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় কাঠের তৈরি আসবাব মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য পরিবেশন করায় ১০ জনকে ১৫ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভোর রাতে কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাবরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ দেয়।

এর আগে, ওই মেলায় মঙ্গলবার রাত ১২টার দিকে এনএসআই ও সেনা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নৃত্য শিল্পী, জাদু প্রদর্শনীর প্যান্ডেল পরিচালনা কমিটির সদস্য ও দর্শকসহ দেড় শতাধিক ব্যক্তিকে আটক করে। আটক ব্যাক্তিদের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।

মেলা কমিটির লোকজন জানায়, দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে প্রায় ৩০০ বছর ধরে কাঠের আসবাবের মেলা বসে। এই মেলা মাসব্যাপী চলে। এ বছরও যথারীতি মেলাটি শুরু হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে মেলা এলাকায় জাদু প্রদর্শনীর সাইনবোর্ড টাঙিয়ে টিকিটের বিনিময়ে ভেতরে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছিল। এলাকার কিছু প্রভাবশলী নেতার সহযোগিতায় মেলায় চারটি প্যান্ডেল স্থাপন করে এ অশ্লীল নৃত্য চালানো হয়। যৌথ অভিযানে অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত