আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আর ওসমানীর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছে তা তিনি মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘অযৌক্তিক দাবিতে আঞ্জুমান মুফিদুল ইসলামের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি মানার পরও উদ্দেশ্যমূলক আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনেছেন তারা।’
গতকাল মঙ্গলবার রাজধানীর আঞ্জুমান মুফিদুল জে আর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আঞ্জুমান মুফিদুল ইসলাম সম্প্রীতি কিছু অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের সম্মুখীন হয়েছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করার চেষ্টা করা হচ্ছে। গত মাসে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মচারীরা বেতন কাঠামো সংশোধনের দাবিসহ অন্যান্য কিছু দাবি উত্থাপন করেন। এ বিষয়ে প্রথমে আঞ্জুমানের নির্বাহী কমিটির কাছে বিষয়টি উত্থাপিত হয়। পরে আঞ্জুমান পরিচালনা কর্র্তৃপক্ষ কর্মচারীদের দাবিও মেনে নেয়। পরে অপ্রত্যাশিতভাবে সম্প্রীতি চারজন কর্মচারী পোস্টিং অর্ডারকে কেন্দ্র করে তারা আবার আন্দোলন শুরু করেন এবং পোস্টিংকে কেন্দ্র করে অন্য কর্মচারীদের প্রভাবিত করে অনৈতিকভাবে কিছু কর্মচারী আন্দোলন করেছেন।
