সিংগাইরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূর পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের হায়াতুন নেছাকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার ১৮দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সবুজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গৃহবধু রুনা বেগম তার প্রেমিক সবুজ মিয়াকে সাথে নিয়ে গত ৬ অক্টোবর শ্বাশুড়িকে হত্যা করে জামা-কাপড় রাখার সিন্ধুকে লুকিয়ে রাখে। ওই দিন সন্ধ্যায় লাশের খোঁজ মিলে এবং থানা পুলিশ লাশ উদ্ধারসহ গৃহবধু ও তার মাকে আটক করে। এ দিকে প্রেমিক পালিয়ে বেড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ঢাকার মিরপুর ১৩ নম্বরে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সবুজ মিয়াকে বুধবার দুপুরে আদালত পাঠানো হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত