নারী সাফ চ্যাম্পিয়নশিপে আগের দিন ভারতকে হারিয়ে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সাবিনারা ছিলেন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোন দল সেই অপেক্ষায়।
'বি' গ্রুপে আজ নিজেদের শেষ ম্যাচে ভুটান ১৩-০ গোলে হারায় মালদ্বীপকে। পরে গ্রুপের আরেক ম্যাচে নেপাল ৬-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। নেপালের হয়ে দুটি করে গোল করেন সাবিত্রা ও রেখা।
তাতে 'বি' গ্রুপ থেকে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে নেপাল। ভুটান গোল ব্যবধান পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে উঠেছে সেমিতে। বাংলাদেশ যেহেতু 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল তাই সেমিফাইনালে তারা খেলবে ভুটানের বিপক্ষে।
গতবারের মতো এবারও নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভুটানকে পেল বাংলাদেশ। অপর সেমিতে লড়বে স্বাগতিক নেপাল ও ভারত। ২৭ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
ভুটান নারী দলের কোন ম্যাচে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড গড়েছে আজ মালদ্বীপের বিপক্ষে। এর আগে ভুটানের বড় জয়টি ছিল ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে, শ্রীলঙ্কাকে তারা হারিয়েছিল ৫-০ তে। আজকের ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন ভুটানের ডেকি লাজম।
শান্ত দায় দিলেন ব্যাটারদের, মিরাজ করলেন আত্মসমালোচনা
ফুটবল বাঁচাতে ইমরুলের টনিক ‘ফুটবল ৩৬০’