কুমিল্লায় নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদে নামাজরত অবস্থায় হাজী আবুল খায়ের (৯০) মাস্টার নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) নাঙ্গলকোট পৌর সদরের দৌলতপুর গ্রামের জামে মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত. শমসের আলী ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর গ্রামের মাস্টার আবু তৈয়ব মজুমদার বলেন, তাহাজ্জুদের নামাজসহ পাঁচ ওয়াক্ত  নামাজ মসজিদে এসে পড়তেন তিনি। সে জন্য তার কাছে মসজিদের একটি চাবি থাকে। প্রতিদিনের মতো শুক্রবার তাহাজ্জুদের নামাজ শেষে মসজিদে গিয়ে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সুন্নত আদায় করে ফজর আদায়ের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে দেখেন তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেল ৩টায় দৌলতপুর শ্রীহাস্য ঈদগাহে নিহতের জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত