গত ২৭ অক্টোবর দেশ রূপান্তরে প্রকাশিত ‘অস্বাভাবিক লেনদেনের তথ্য গোপন এনআরবিসিকে অর্থদ-’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে এনআরবিসি। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনটি অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে পরিবেশিত হয়েছে। প্রকাশিত সংবাদে অস্বাভাবিক লেনদেনের তথ্য, পরিচালকের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের তথ্য গোপনের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ব্যাংকটি। অস্বাভাবিক লেনদেনের তথ্য বিএফআইইউতে দাখিল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। পরিচালকের জাতীয় পরিচয়পত্রের তথ্যও কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হয়েছে।
এছাড়াও সংবাদে শেয়ারহোল্ডিংয়ের বিষয়ে যেসব তথ্য রয়েছে সে সব বিষয়ে এনআরবিসির দাবি তারা বাংলাদেশ ব্যাংকে যে তথ্য দিয়েছে সেটাই সঠিক।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য-উপাত্তের ভিত্তিতেই তৈরি করা হয়েছে।
