দেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা রুখে দেবে: এটি এম মাসুম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মাও. এ টি এম মাসুম বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা সকল এ ষড়যন্ত্রকে রুখে দেবে। আমরা দ্বিতীয় বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো দেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত সমাজ এবং ধর্ম, বর্ণ, সাদা কালো, ধনী গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

বুধবার (৩০ অক্টোবর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী  উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি মানবতার মূর্ত প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূল (সা.)-এর সুন্নাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রাসূল এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান এডভোকেট, উত্তর জেলা আমির আবদুল মতিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাও. ফখরুদ্দিন আহমদ।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত