বাংলাদেশের এফএমসিজি এবং লবণশিল্পের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব কামরুল হাসান সম্প্রতি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি বিজনেস ডিরেক্টর হিসেবে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের বিভিন্ন পোর্টফোলিও তত্ত্বাবধান করেছেন। তার বর্ণাঢ্য ২৫ বছরের কর্মজীবনের মধ্যে ২২ বছর তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডে অসাধারণ অবদান রেখেছেন। লবণশিল্পে তার অনন্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।
ক্যারিয়ারের শুরুতে কামরুল হাসান বাংলাদেশের সফট ড্রিংকস বাজারে ভার্জিন ড্রিংকস সিøম ক্যান চালু করেন। স্যাভলন অ্যান্টিসেপ্টিক, ওয়ান্ডার ডিশওয়াশিং, স্মার্ট ওয়াশিং পাউডার, শাইনেক্স ফ্লোর ক্লিনার, সেপটেক্স বার সাবান, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, টুইঙ্কল বেবি ডায়াপার, এসিআই সুগার, কোলগেট, স্পার্কল লাইটস ও ডুলাক্স পেইন্টসের মতো ব্র্যান্ড প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি
