ঢাকার বাইরে ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি নামে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দুটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে।
গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নাম নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম জামালপুর মেডিকেল কলেজ, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম ফরিদপুর মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
