সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে আগামী সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ওই দিন বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
গত বুধবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, আগামী ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
