ইসকন নেতার বিরুদ্ধে মামলা

বাদী ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:৩৬ এএম

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিএনপির চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরে তার কাছে অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে।

বিএনপি নেতা ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান দেশ রূপান্তরকে বলেন, তিনি চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। ৩০ অক্টোবর রাতে নগরীর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত