রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের যোগদান

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ শনিবার সকালে তিনি রাজবাড়ীর নতুন ডিসি হিসেবে যোগদান করেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামকে এর আগে রাজবাড়ী জেলার ২৪তম ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জাহিদুল ইসলাম ছাত্রজীবন থেকেই ছিলেন মেধাবী। তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে থেকে আনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন তিনি। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষাইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন। জেলার এনডিসি হিসেবে দীর্ঘ সময় লালমনিরহাট ও পরবর্তিতে নীলফামারী জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তিতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজার সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন।

পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার পুরস্কার হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত