সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে হুট করেই গত দুই দিন ধরে আলোচনা শুরু হয়েছে। একটি গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর বিসিবি বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছিল, তারা কিছু জানে না। এবার সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত সেপ্টেম্বরে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। টন্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে তিনি ৯ উইকেট নেন। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। সেই ম্যাচে সাকিব ৬৩ ওভার বল করলেও কোনো আম্পায়ার অবৈধ অ্যাকশনের জন্য ‘নো বল’ ডাকেননি।
দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার। এরই ধারাবাহিকতায় সাকিবকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিত হবে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। এ বিষয়ে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসিবি।
মানসিক অবসাদ নিয়ে কথা বলতে ভয় জ্যোতির
মার্শাল আইয়ুবের সেঞ্চুরি, ১ রানের অপেক্ষায় অঙ্কন