ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামি মহাসম্মেলন। এই সম্মেলন ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আলেম-ওলামারা এই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন। বিপুল আলামে ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতিতে জায়গা নেই সমাবেশস্থলে। তাই সমাবেশ স্থল ছাড়াও আলেম-ওলামারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, রমনা পার্কসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় মাইক দেওয়ায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে সমাবেশে উপস্থিত বক্তাদের বক্তব্য শুনছেন।
এছাড়াও সমাবেশে আগত আলেম-ওলামাদেরকে শাহবাগ, রমনা, বাংলামোটরসহ বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে পানি ও খাবার দেওয়া হচ্ছে। এদিকে এই সমাবেশ ঘিরে রাজধানী জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। কারণ এই সমাবেশের খবর অনেকেই জানতেন তা।
জানা গেছে, মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। তবে ভোর থেকেই সেখানে জমায়েত হয়েছেন লাখো আলেম-ওলামারা। এই সম্মেলন দুপুর ১টা পর্যন্ত চলবে। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সম্মেলনের শুরু থেকেই পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর বসে, দাঁড়িয়ে বক্তব্য শুনছেন দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতা। তবে সম্মেলনে মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। পুরো সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই। সম্মেলনে আগত অর্ধেকের বেশি মানুষ রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার, শাহবাগ, প্রেস ক্লাব এলাকায় সড়কে, ফুটপাতে বসে মাইকে বক্তব্য শুনছেন। আর মানুষের মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা।
সম্মেলনে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ উপস্থিত আছেন বলে জানিয়েছেন ওলামারা।
জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর ‘কসাই সোহেল’ গ্রেপ্তার
সাবেক স্পিকার শিরীন শারমিনকে খুঁজছে পুলিশ
রাজধানী জুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী