গ্লোবাল সুপার লিগের জন্য দল ঘোষণা করলো রংপুর রাইডার্স

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

প্রথমবারের মত হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টের জন্য আজ ১৩ সদস্যের দল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ৯ বাংলাদেশি ক্রিকেটারের সাথে আছেন চার বিদেশি। ১৪ নম্বর সদস্য হিসেবে যোগ দেয়ার কথা আছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার স্টিভেন টেলরের।

আসছে বিপিএল আসরে যারা রংপুরের হয়ে খেলবেন, এই স্কোয়াডে প্রাধান্য পেয়েছেন তারা। অধিনায়ক নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার শেখ মাহেদীকে বিপিএলের জন্য ধরে রেখেছিল রংপুর। সাথে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয় আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। এই তিনজনই আছেন গায়ানার গ্লোবাল সুপার লিগের দলেও। এবার বিপিএলের ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো সৌম্য সরকার, সাইফ হাসানও আছেন স্কোয়াডে।

বিদেশীদের মধ্যেই ইতিমধ্যেই চারজনের সাথে চুক্তি করেছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে ইংল্যান্ডের ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল খেলবেন রংপুরের জার্সিতে। যুক্তরাষ্ট্র থেকে রংপুর দলে নিয়েছে বাঁহাতি অফ স্পিনার ও ব্যাটসম্যান হারমিত সিংকে।

২৬ নভেম্বর শুরু হয়ে গ্লোবাল সুপার লিগ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫ দেশের পাঁচ দল।

স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও খেলবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।

রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মাহেদী, আফিফ হোসেন, মোহম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত