রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের খ-িত পায়ের দেখা মিলেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা পাটিতে ব্যান্ডেজ করা রয়েছে। গত সোমবার গভীর রাতে খ-িত পা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিন থেকে মানুষের খ-িত পা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতাল থেকে দুই-তিন দিন আগে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছেন। কোনো রক্ত নেই, একেবারে শুকনো। কীভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।
তিনি বলেন, এটি পুরোপুরি কোনো হাসপাতালের অসচেতনতায় হয়েছে। আমরা তদন্ত করে দেখছি কারা এটা করেছে।
কোনো সন্ত্রাসী বা এমন কোনো ঘটনা ঘটেনি। এমনকি কেউ কোনো অভিযোগও করেনি এ বিষয়ে।
