যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার জন্য ইতোমধ্যে ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি।
এমন জয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তার নাতনি কাই। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আপনার চেয়ে কঠোর পরিশ্রম কেউ করে না বা আমেরিকান জনগণকে নিয়ে এত চিন্তা করে না। অভিনন্দন গ্র্যান্ডপা, আমি আপনাকে ভালোবাসি।
১৭ বছর বয়সী কাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, নির্বাচনে ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট।
প্রতিটি দিন আমি আপনাদের জন্য লড়াই করে যাব: ট্রাম্প