নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষখোলা এলাকায় স্কুল ও মাদ্রাসা-সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা ডাম্পিং জোন নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা। ওই স্থানে ডাম্পিং জোন নির্মাণকাজ বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গতকাল শুক্রবার জুমার পর লক্ষণখোলা কড়ইতলা এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তর লক্ষণখোলা কবরস্থান কমিটির সভাপতি হাবিবুর রহমান হবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেনÑ রফিকুল ইসলাম, সালাউদ্দিন, খায়রুজ্জামান রাহিম, আবু রায়হান, মাজহারুল হকসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও স্কুল কমিটির নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী লক্ষণখোলাবাসীর মতামতকে উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় ডাম্পিং জোন করার জন্য নির্ধারণ করেন। শত বছরের পুরনো কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের পাশে প্রায় ৭০ একর জমি অধিগ্রহণ করে এখানে ডাম্পিং জোন করার জায়গা নির্ধারণ করা হয়। এরই মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। য
