চিত্রশিল্পী এসএম সুলতান স্মরণে আর্ট এক্সিভিশন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পপ্রদর্শনীর আয়োজন করেছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৫টায় শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে অন্তর্দৃষ্টি শিরোনামে এ আয়োজনের উদ্বোধন করা হয়। 

এই প্রদর্শনী চলবে আগামী ১২ নভেম্বর। এদিন সন্ধ্যা ৭টায় এসএম সুলতানকে নিয়ে তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরাত’ প্রামান্য চলচ্চিত্রটি এবং জিয়াউল হক রাজু- এর প্রামান্য চলচ্চিত্র জীবাশ্ম প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী বীরেন সোম। এতে ২১ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। যাদের মধ্যে অনেকেই উপিস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এতে ছিল অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং ভাস্কর্য।

এই শিল্প প্রদর্শনীটি স্পন্সর করেছে স্টেপ ফুটওয়্যার লিমিটেড ও লক্ষ্মণ জুট মিল লিমিটেড।

প্রিমা নাজিয়া আন্দালিব, এ এইচ ঢালী তমাল, সুলতানুল ইসলাম, সৌরভ চৌধুরী, মনজুর রশীদ, অরণী চ্যাটার্জি, রুবেনা নারগিস, মাহফুজা বিউটি, শিহাব নুরুন নবি, নবরাজ রায়, সাদিয়া খালিদ রীতি , মানসী বনিক , সাবিয়া নাসরিন, মো. বজলুর রশিদ, সুজয় সাহা, শ্রেষ্ঠ সাহা, এস এম মিজানুর রহমান, তানহা জাফরীন, অনিক চন্দ, মো. জিয়াউল হক রাজু। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত