ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন 

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:২২ এএম

নতুন করে গঠনের তিন মাসের মাথায় ফের ভেঙে দেওয়া হলো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি। ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট। 

শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু।

নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে কক্ষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মত সিন্ধান্ত অনুযায়ী কার্য নির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে কার্য নির্বাহী পরিষদের নুতন কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কার্য নির্বাহী পরিষদের কমিটিতে রয়েছেন- সহ-সভাপতি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, র‍্যাব সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভূক্ত করা হয়েছে। শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত