খুলনায় গোলাম পরওয়ার

শেখ হাসিনা অডিও বার্তা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:২১ এএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা অজ্ঞাত স্থান থেকে অডিও বার্তা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে চিনেছে, ফ্যাসিবাদের মাস্টার মাইন্ডকেও চিনেছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিচক্ষণতা আর ছাত্র-জনতার বৈপ্লবিক নেতৃত্বে প্রয়োজনে আবারও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করবে।’ 

গতকাল রবিবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিগত ১৬ বছরে যে অপপ্রচার চালানো হয়েছে তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি দেশরক্ষায় যে কোনো কমন ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান।

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্তা করা হয়েছে। সেখানে তার সিকিউরিটি কোথায় ছিল? তার প্রটোকল কোথায় ছিল? সেদেশে নিযুক্ত অ্যাম্বাসাডর দূরে দাঁড়িয়ে থেকেছেন। তিনি একটি কথাও বলেননি! ফ্যাসিবাদের  দোসররা এখনো সক্রিয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত