সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মহিউদ্দিন। এর আগে তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ছিলেন। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব জামিলা শবনম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
