সংসদে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৫২ এএম

রাষ্ট্র বা গির্জার কাছে সহায়তা চাইতে গিয়ে অত্যাচারের শিকার হওয়া লাখো মানুষের কাছে পার্লামেন্টে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। দীর্ঘদিন ধরে জনজাতি গোষ্ঠীর মানুষদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কমিশন গঠন করেছিল দেশটির সরকার। সেই তদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্তার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির সংসদে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেন। বলেন, এমন ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেদিকে নজর দেওয়া হবে। যে ঘটনা ঘটেছে, তার তদন্তও হবে।

১৯৫০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত করেছে কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত