গভীর রাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, গতকাল রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে থাকা একটি বহুতল ভবন ও পাশের তেলের পাম্পে যেন আগুন ছড়িয়ে পড়ে সেজন্য আপ্রাণ চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। পানি সংকটের কারণে পরে মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট পানি নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।’

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ‘আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির এখনো জানা যায়নি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত