অবশেষে মুক্তি পেল দক্ষিণ ভারতীয় অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কাঙ্গুভা’। শুরু থেকেই বিশ্বব্যাপী এই সিনেমার ক্রেজ দেখা গেছে দর্শকদের মধ্যে। সেই সঙ্গে চলতি বছর মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের সিনেমার তালিকায় শিভা পরিচালিত এই সিনেমার নাম রয়েছে।
জানা গেছে, স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস প্রযোজিত ‘কাঙ্গুভা’ সিনেমার আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপিরও বেশি! আর সিনেমার আনুমানিক বাজেটের প্রায় ১৫.৬৬% পারিশ্রমিক হিসেবে নিয়েছেন সুরিয়া, ববি দেওল এবং দিশা পাটানি।
ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, সুরিয়াকে তার শেষ সিনেমা ‘ইথারক্কুম থুনিন্ধবন’র জন্য ৫০ কোটি রুপির বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তবে ‘কাঙ্গুভা’র জন্য তাকে ৩৯ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে। ফলে অভিনেতার আয় ২২ শতাংশ কমে গেছে।
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ দিয়ে খলনায়কের ভূমিকায় আত্মপ্রকাশের পর থেকেই পরিচালকদের প্রিয় তালিকায় ববি দেওল। ‘অ্যানিমেল’এ তার পারিশ্রমিক ছিল ৪-৫ কোটি রুপি, এই সিনেমার জন্য নিয়েছেন ৫ কোটি রুপি। অপরদিকে বলিউড ডিভা দিশা পাটানি পাচ্ছেন ৩ কোটি রুপি।
প্রায় সাতটি দেশে এই সিনেমার দৃশ্যধারণ হয়েছে। প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির মতো প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন। ১০,০০০ জনেরও বেশি লোককে নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।
সিনেমায় আরও অভিনয় করেছেন নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।
৩০ নভেম্বরের মধ্যেই শেষ হবে হজের প্রাথমিক নিবন্ধন