হিজাব আইন লঙ্ঘনকারীদের চিকিৎসার জন্য ক্লিনিক খোলার পরিকল্পনা করছে ইরান। যারা হিজাব পরেন না তাদের এই ক্লিনিকে ‘বৈজ্ঞানিক এবং মানসিক’ চিকিৎসা দেওয়া হবে।
দেশটির নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধী হেডকোয়ার্টারের প্রধান মেহরি তালেবি এই ক্লিনিক খোলার ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ানের।
তবে বিশেষ এই চিকিৎসা কেন্দ্র খোলার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানে নারী ও মানবাধিকার অধিকার সংস্থাগুলো। ইরানি মানবাধিকারকর্মী আইনজীবী হোসেন রাইসি বলেছেন, হিজাব আইন ভঙ্গকারীদের জন্য যে ক্লিনিক খোলার কথা বলা হচ্ছে এটি ইরানের আইনের সঙ্গেও যায় না।’
নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেছেন, ‘এটি কোনো চিকিৎসা কেন্দ্র নয় বরং এটি হবে কারাগার। যদি আমাদের আন্দোলন শুরু করতে হয় তাহলে এখনই সবাইকে রাস্তায় আসতে হবে। নয়ত আমাদের সবার জায়গা হবে কারাগারে।’
ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী