সাবেক মন্ত্রীর গায়ে ক্ষুব্ধ জনতার ডিম!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩০ এএম

খুলনায় আদালত চত্বরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ওপর ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ শুনানির জন্য আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে।

এদিকে দুপুর ১টার দিকে ধর্ষণ ও অপহরণ মামলায় নারায়ণচন্দ্র চন্দকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মো. রাকিবুল ইসলাম ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণচন্দ্র চন্দকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম। মামলার বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে মামলার ২ নম্বর আসামি নারায়ণচন্দ্র চন্দ ও ৮ নম্বর আসামি ইমরান গাজীকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী ও ক্ষুব্ধ জনতা নারায়ণচন্দ্র চন্দের ওপর ডিম নিক্ষেপ করে। কয়েকটি ডিম তার গায়ে লেগে শরীরের জামা নষ্ট হয়ে যায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন বিচার পায়নি। তবে দেশে বর্তমানে আইনের শাসন কায়েম হওয়ায় নির্যাতিত নারী সঠিক বিচার পাবে বলে আশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত