বাণিজ্য উপদেষ্টা

বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় সরকার

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার পেয়াজ,চিনি ও খেজুরসহ নিত্যপণ্যের সরবারহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে কারনে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক এনগেজমেন্ট বাড়াতে চায় সরকার।

গতকাল মঙ্গলবার বিকালে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি- চট্রগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দুদেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা বলেন, সরকার দেশের বিপুল সংখ্যক মানুষকে ভর্তূকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তূকি মূল্যে পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে।

উপদেষ্টা বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে।

পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এতে সময় ও খরচ কম হওয়ায় দুদেশই উপকৃত হয়েছে। এসময় তিনি বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত